আবার আসিব ফিরে।

আসিব? সত্যি?

না দৈবক্রমে রক্তনয়নমাঝে

ক্ষণস্থায়ী মুক্তি আসবে

শঙ্খচিলী ভিডিও কলে চড়ে।

জীবন-জোয়ার তো থেমে থাকে না,

থাকে শুধু দায়িত্বের স্তুপ।

ভারী দুই চোখ বুজে যেতে চায়, পারে না।

চোখ তো ভ্রুয়ের দাস,

আদেশে নিশ্চুপ।

তবে,

পর্দাজোড়া শূন্য-একের মাঝে,

শ্রান্ত এ মন বোঝে

কর্মদৌড়ের মূঢ়তা।

আর স্বপ্ন দেখে

আবার ফিরে আসার।